সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে পালাল ভারতীয়রা

0
সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে পালাল ভারতীয়রা

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক ভারতীয় নাগরিককে জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা করাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বুধবার সন্ধ্যায় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বাংলাদেশি সীমান্তবাসীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ভারতীয় নাগরিকরা।

এদিকে, সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সীমান্তের কাঁটাতারের বেড়ার দুই পাশ থেকে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে অনবরত ইট-পাটকেল ছুড়ছেন। এক পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের মারমুখী ধাওয়ার মুখে ভারতীয়রা পিছু হটে পালিয়ে যেতে বাধ্য হয়।

স্থানীয় বাংলাদেশিরা বলেন, ভারতের বিএসএফ প্রতিনিয়ত পুশইনের চেষ্টা করছে। তারা তারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। বিকেলে ভারতের কয়েকজন যুবক বাংলাদেশিদের লক্ষ্য করে ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। আমাদের প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here