বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মকবুল আর নেই

0
বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মকবুল আর নেই

বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ভাষা সৈনিক ডা. মকবুল হোসেন আর নেই। 

বুধবার দুপুরে শহরের নারুলী নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মময় জীবনে অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সু-পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে রাজনীতি ও সমাজসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। ডা. মকবুল হোসেন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। 

মেয়াদ শেষে ২০২২ সালে আবারো প্রশাসকের দায়িত্ব প্রাপ্ত হন। পরে নির্বাচনে তিনি পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

তার মৃত্যুতে বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here