বিশ্বকাপে পানির বোতলের বিধিনিষেধ শিথিল

0
বিশ্বকাপে পানির বোতলের বিধিনিষেধ শিথিল

কানাডার স্থানীয় রাজনীতিবিদ, ফিফা বিশ্বকাপের বিভিন্ন দলের সমর্থক, এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সমালোচনার মুখে ফিফা বিশ্বকাপে স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল আনার ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করে সংস্থাটি নতুন নীতিমালা ঘোষণা করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমেরিকা ও কানাডাতে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচগুলোতে দর্শকরা একটি নরম প্লাস্টিকের, কারখানায় সিল করা, একবার ব্যবহারযোগ্য ২০ আউন্স (প্রায় ৫৯০ মিলিলিটার) পানির বোতল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

এর আগে ফিফা পুনরায় ভর্তি করা যায় এমন পানির বোতল আনার অনুমতি দেবে বলে জানালেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এ নিয়ে ব্যাপক বিভ্রান্তি ও সমালোচনা তৈরি হয়।

টরোন্টো মেয়র অলিভিয়া চাউ ফিফার বেঁধে দেওয়া আগের নীতিকে ‘অর্থ উপার্জনের কৌশল’ বলে মন্তব্য করেন। তার অভিযোগ ছিল, দর্শকদের স্টেডিয়ামের ভেতরে উচ্চমূল্যে পানি কিনতে বাধ্য করা হচ্ছিল।

তবে ফিফা এখনও স্পষ্ট করেনি, মেক্সিকোর ভেন্যুগুলোতেও একই নিয়ম কার্যকর হবে কি না। ফলে মেক্সিকো সিটি, মন্টাররি এবং গুয়াডালাজারা-এর ম্যাচগুলোতে দর্শকদের জন্য আলাদা নিয়ম থাকতে পারে।
 
অন্যদিকে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ খোলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার আশঙ্কা রয়েছে। ফলে অনেক দর্শক গরম আবহাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।গবেষকদের মতে, টুর্নামেন্টের ১০৪ ম্যাচের মধ্যে প্রায় ২৬টি ম্যাচ প্রচণ্ড গরম আবহাওয়ায় অনুষ্ঠিত হতে পারে। যেখানে  পর্যাপ্ত পানি সরবরাহ ও হাইড্রেশনের বিষয়টি বড় স্বাস্থ্যগত ইস্যু হয়ে উঠতে পারে।

ফিফা জানিয়েছে, স্টেডিয়াম এলাকায় দর্শকদের জন্য মিস্ট স্টেশন, কুলিং টেন্ট, হাইড্রেশন স্টেশন, অতিরিক্ত ফ্যান স্থাপন করা হবে, যাতে গরমের প্রভাব কমানো যায়। তবে পুনঃব্যবহারযোগ্য শক্ত আবরণযুক্ত পানির বোতল এখনও নিষিদ্ধ থাকছে। সমালোচনার মুখে নীতি পরিবর্তন করলেও নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করছে ফিফা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here