বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

0
বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি)-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এয়ার অধিনায়ক (এয়ার কমান্ড অপারেশন সেন্টার) এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

কোর্সে শ্রেষ্ঠ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আহমদ মুসা (জিডি-পাইলট) ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন।

উল্লেখ্য, এই কোর্সে দেশি-বিদেশি বিমান বাহিনীর মোট ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী কর্মকর্তাদের কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে গড়ে তুলতে কোর্সটি বিশেষভাবে পরিকল্পিত ও সজ্জিত ছিল।

অনুষ্ঠানে বিমান সদর দপ্তরসহ ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here