গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭২৯৮০

0
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭২৯৮০

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজাজর ১৭১ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার প্রতিবেদনকালীন সময়ে উপত্যকার বিভিন্ন হাসপাতাল আরও ৯টি মরদেহ এবং ৪৩ জন আহত ব্যক্তিকে গ্রহণ করেছে।

মন্ত্রণালয়টি আরও জানায়, গত বছরের অক্টোবরে ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৯৭০ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০৬৩ জন আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here