সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকায় আনসার-ভিডিপি

0
সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক ভূমিকায় আনসার-ভিডিপি

দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

আনসার ও ভিডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় প্রয়োজন ও নিরাপত্তাগত চাহিদার পরিপ্রেক্ষিতে আনসার-ভিডিপি সদস্যরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে সীমান্তবর্তী ১১টি জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে আনসার ও ভিডিপি বা টিডিপি সদস্য মোতায়েন রয়েছে। জেলাগুলো হলো-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি।

এ ছাড়া, উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবির কার্যক্রমে কার্যকরী সহায়তা দিয়ে আসছে। ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে।

উল্লেখ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে গত বছর বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় সীমান্তে নিরাপত্তা জোরদারে সহায়ক শক্তি হিসেবে দায়িত্ব পালন করছে আনসার-ভিডিপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here