বরগুনায় টেকসই স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
বরগুনায় টেকসই স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বরগুনা জেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং টেকসই করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ‘টেকসই স্বাস্থ্য অধিকার ফোরাম’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথওয়াচের উদ্যোগে পশ্চিম বরগুনা পাঠশালা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও যুব স্বাস্থ্য অধিকার ফোরামের ৩০ জন অংশগ্রহণ করেন।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মো. হাসানুর রহমান ঝন্টু, জেলা ফোরামের সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসি।

এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন হেলথওয়াচের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ কুমার অধিকারী, আ্যাডভোকেসী ম্যানেজার মোকাখয়ার মোরশেদ খান।

প্রশিক্ষণে সার্বজনিক স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবার বৈষম্যদূরীকরণ, চিকিৎসার জন্য দারিদ্রতা যাতে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ায়, চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সকল ক্ষেত্রে অধিকার বিষয়ে সচেতন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here