স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা

0
স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা

মাগুরা সদর উপজেলায় জিহাদ হোসেন (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে অভিমান ও পারিবারিক মানসিক অশান্তির জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

মৃত জিহাদ হোসেন সদর উপজেলার কুঁচিয়ামোড়া ইউনিয়নের আমুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

পরিবারের সদস্যরা জানান, প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে ঝালকাঠি জেলার মীম খাতুনের সঙ্গে জিহাদের বিয়ে হয়। সম্প্রতি ঈদ উপলক্ষে মীম বাবার বাড়িতে যান। পরে তাকে ফিরে আসার জন্য জিহাদ একাধিকবার অনুরোধ করলেও তিনি তাৎক্ষণিকভাবে ফিরতে রাজি হননি। এ ঘটনায় জিহাদ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি।

জিহাদের কাকি লিমা খাতুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে অভিমান ও দূরত্ব তৈরি হওয়ার পর থেকেই জিহাদ হতাশায় ভুগছিলেন। ঘটনার দিনও তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল বলে তিনি জানান।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “টনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here