মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

0
মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা রবিবার মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

রবিবার মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।

নবযোগদানকৃত চেয়ারম্যান সার্বিক বিষয় পর্যালোচনাপূর্বক বন্দরের উন্নয়নের স্বার্থে গৃহীতব্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here