আইসিসিবিতে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

0
আইসিসিবিতে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ১০ ও ১১ জুন থেকে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো। দুই দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

প্রদর্শনীতে ১০টি দেশের ৫০টিরও বেশি প্রদর্শক অংশ নেবেন। প্রদর্শনীর পাশাপাশি ৫টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সম্মুখ সারি থেকে ভবিষ্যতের পথে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ডেনিম শিল্পকে প্রস্তুত করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজ উদ্দিন বলেন, প্রদর্শকরা শুধু তাদের উদ্ভাবনী পণ্যই প্রদর্শন করবেন না, বরং এমন নতুন ধারণাও উপস্থাপন করবেন যা ডেনিম শিল্পের ভবিষ্যৎকে রূপ দিচ্ছে।

তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের পোশাক শিল্প বৈশ্বিক ফ্যাশনের সম্মুখ সারিতে দাঁড়িয়ে চাপ সামলেছে। প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বিশ্বকে মূল্য সরবরাহ করেছে। এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো হাজির হচ্ছে দৃঢ় প্রত্যয়ী প্রতিপাদ্য নিয়ে সম্মুখ সারি থেকে ভবিষ্যতের পথে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here