লক্ষ্মীপুরে হাসপাতালে প্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, স্টাফ গ্রেপ্তার

0
লক্ষ্মীপুরে হাসপাতালে প্রতিবন্ধী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, স্টাফ গ্রেপ্তার

লক্ষ্মীপুর আল-মানার হাসপাতালে এক প্রতিবন্ধী শিশুকে বলৎকারের অভিযোগে রিপন নামে হাসপাতালের এক স্টাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে শিশুটি বাসা থেকে নামাজের উদ্দেশ্যে বের হয়। এ সময় আল-মানার হাসপাতালের স্টাফ রিপন তাকে ফুসলিয়ে হাসপাতালের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে শিশুটির কাছ থেকে ঘটনা জানতে পেরে তার মা লক্ষ্মীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্থ জানান, অভিযোগ পাওয়ার পরপরই আমরা আসামিকে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এদিকে একটি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানে এমন জঘন্য ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here