বগুড়ায় ইতিহাস চর্চা পরিষদের ঈদ পুনর্মিলনী

0
বগুড়ায় ইতিহাস চর্চা পরিষদের ঈদ পুনর্মিলনী

বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম রাজিউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬  সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। 

অনুষ্ঠানে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের চলমান গবেষণা কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে উপস্থাপন করেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক রোটা: ডা. মতিউর রহমান। 

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, টিএমএসএস মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. জাকির হোসেন। 

আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া বারের সাবেক সভাপতি এ্যাড.আতাউর রহমান মুক্তা, বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সহ-সভাপতি জিয়াউর রহমান, নির্বাহী সদস্য আসাদুল হক কাজল, বগুড়া প্রফেশনাল ক্লাবের সাধারণ সম্পাদক ড.মাসুদ মুবিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here