বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

0
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

বগুড়ার কাহালুতে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে কোনো একসময় উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন- সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের আনোয়ার হোসেন (৬০) ও তার স্ত্রী রমিছা খাতুন (৫৫)। রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও জামাতা কর্মসূত্রে অন্য জেলায় বসবাস করায় তারা কাহালু উপজেলার বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ফাঁকা বাড়িটিতেই বসবাস করতেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পুটু মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি ওই বাড়িতে পানি খেতে যান। এ সময় তিনি ঘরের ভেতর আনোয়ার ও রমিছাকে বৈদ্যুতিক লাইনের তারের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে কাহালু থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে গিয়ে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রমিছা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তার লেগে ছিল। ঘরের ওই তারের বিভিন্ন অংশ ছেঁড়া এবং লিকেজ ছিল। সেখান থেকেই পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here