জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল শিশুর

0
জয়পুরহাটে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল শিশুর

জয়পুরহাটের কালাইয়ে পুকুরের পানিতে ডুবে জোবায়ের হোসেন নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কালাই পৌরশহরের আঁওড়া কালিমহুর মহল্লার ‘দড়াগাড়ি’ নামক পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জোবায়ের হোসেন ওই মহল্লার মো. জুয়েল রানার ছেলে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে শিশু জোবায়ের বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশে থাকা দড়াগাড়ি পুকুরের পানিতে পড়ে এবং তলিয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে চিৎকার দেয়।

পরিবারের লোকজন তাৎক্ষণিক ছুটে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here