রাজবাড়ীতে জুতার দোকান থেকে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

0
রাজবাড়ীতে জুতার দোকান থেকে ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

রাজবাড়ী সদর উপজেলার করিম সু-হাউজ থেকে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুলাল সিকদার (৩৬) জেলার সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের আফাজউদ্দিন সিকদারের ছেলে।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী বাজারের প্রধান সড়কের করিম সু হাউজ থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে করিম সু-হাউজের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ৪০ পিস ইয়াবা উদ্ধারসহ দুলাল শিদকারকে আটক করে পুলিশ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,  ৪০ পিস ইয়াবাসহ দুলাল সিকদারের নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here