‘জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

0
‘জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের পাশাপাশি আমাদেরও নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করতে হবে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে (কলেজে) আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এম. এ. মান্নান বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিএনপি সংস্কার বা গণভোট মানে না এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here