কিশোর গ্যাং ঠেকাতে মাঠেই সমাধান: এমপি শাহজাহান

0
কিশোর গ্যাং ঠেকাতে মাঠেই সমাধান: এমপি শাহজাহান

কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মো শাহজাহান। তিনি বলেছেন, তরুণদের মাঠমুখী করা গেলে তারা স্বাভাবিকভাবেই অপরাধ থেকে দূরে থাকবে।

মঙ্গলবার বিকেলে শহীদ ভুলু স্টেডিয়াম মাঠে নোয়াখালী জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে সুপার কাপ ২৬ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কিশোর গ্যাং এখন একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

\মো শাহজাহান বলেন, মাদক, অপরাধ ও কিশোর গ্যাং থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। তরুণদের মাঠে আনতে পারলে তাদের বিপথগামী হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সৌহার্দ্য তৈরি করে। একজন কিশোর যখন নিয়মিত খেলাধুলায় অংশ নেয়, তখন তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক সচেতনতার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তাদের হাতেই। মোবাইল আসক্তি, মাদক ও অপরাধ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষা, খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকা জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খাঁন, বাফুফে কাউন্সিলর ইকবাল বাহার আজাদসহ অনেকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here