উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিয়ো

0

উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন মরিনিয়ো

আবারও আলোচনায় হোসে মরিনিয়ো। ইউরোপা লিগের ফাইনালে হারার পর রেফারি অ্যান্থনি টেইলরের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা ও তাকে নিয়ে অপমানজনক ভাষা ব্যবহার করে টাচলাইনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোমার কোচ। সেই নিষেধাজ্ঞার জের ধরে এবার উয়েফা ফুটবল বোর্ড ছাড়লেন হোসে মরিনিয়ো।

এক চিঠিতে উয়েফাকে নিজের সিদ্ধান্তের বিষয়ে জানান অভিজ্ঞ এই কোচ। উয়েফার ফুটবল বিষয়ক প্রধান জোভোনিমির বোবানের কাছে লেখা সেই চিঠিতে মরিনিয়ো বলেন, ‘ফুটবল বোর্ডে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। তবে এই গ্রুপে অংশগ্রহণ থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’

এই ব্যাপারে চিঠিতে তিনি বলেন, ‘যে বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রেখে আমি এখানে যুক্ত হয়েছিলাম, সেটা আর টিকে নেই। এ কারণে আমি এই সিদ্ধান্ত নেওয়ার বাধ্যবাধকতা অনুভব করেছি। আমি সদয়ভাবে অনুরোধ করছি যে আপনি উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিনকে আমার সিদ্ধান্তটি জানিয়ে দিন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here