দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁলেন হাবিবুর

0
দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁলেন হাবিবুর

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে পারভেজ হোসেন ইমনের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

প্রিমিয়ার লিগের গত মৌসুমেই আবাহনীর হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন পারভেজ। এর আগে ৬ বছর এই রেকর্ড ছিল ফরহাদ রেজার কাছে। ২০১৯ সালে ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি এসেছিল তার ব্যাট থেকে।

রেকর্ড গড়ে অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি হাবিবুর। শেষপর্যন্ত ২৭ বলে ৫৯ রান করে তিনি আউট হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here