ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

0

ফরিদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ডিক্রিরচর স্কুল মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। 

সম্মেলনের উদ্বোধন করেন কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা। ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ান হোসেন আবুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, কে এম সেলিম, মাইনুদ্দিন আহমেদ মানু মাসুদুল হক, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিব, সহ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, আওয়ামী লীগ নেতা সোহেল রেজা বিপ্লব, শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, যুব মহিলা লীগের সভাপতি রুখসানা আহমেদ মেহেবী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here