ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, মূল্যায়ন করছে পাকিস্তান

0

ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ করবে কি না, মূল্যায়ন করছে পাকিস্তান

ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, তা এখনও নিশ্চিত না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবরই বলে আসছে, বিষয়টি নির্ভর করছে সরকারের অনুমোদনের ওপর।

এদিকে, নিজ দেশের অংশগ্রহণের বিষয়ে প্রথমবারের মতো পাকিস্তানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া  হয়েছে। 

গত এক দশকে কেবল আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে খেলছে এবং আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সন্দেহ আছে।

গত মাসে ভারতের গোয়ায় পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো যোগ দেন। গত নয় বছরে ভারত সফরকারী প্রথম পাকিস্তানি নেতা ছিলেন বিলাওয়াল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেন, পাকিস্তানের দৃষ্টিভঙ্গি ছিল ‘রাজনীতিকে  খেলাধুলার সঙ্গে মেলানো উচিত নয়’।

ইসলামাবাদে বালোচ বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট না খেলার ভারতের নীতি হতাশাজনক।’ 

তিনি বলেন, ‘আমরা পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা পরিস্তিতিসহ বিশ্বকাপে আমাদের অংশগ্রহণের সাথে সম্পর্কিত সমস্ত দিক পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি এবং আমরা যথাসময়ে পিসিবিকে আমাদের মতামত জানাব।’

পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ থাকার কারণে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন মাস বাকি থাকলেও এখনো বিশ্বকাপ সূচি চূড়ান্ত করা যাচ্ছে না। 

এবারের এশিয়া কাপ আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তবে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ‘হাইব্রিড’ মডেলে নিজেদের ম্যাচগুলো শ্রীলংকার মাটিতে খেলতে রাজি হয় ভারত। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here