মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিবান্ধব বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। ইতিমধ্যে সেই প্রকল্পের কাজ তিনি শুরু করে দিয়েছেন। আগামী দিনে আবার এই বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে বিশ্বের কাছে একটি পরিচিতি নিয়ে আসবে।
শনিবার দুপুরে সদর উপজেলার ঝাউদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মাদ্রা বাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার আরও বলেন, আমি জানি কিছু কিছু মানুষ, কিছু কিছু দল বিএনপির সফলতাকে, এই দলের কার্যক্রমকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি কমিটমেন্ট অনুযায়ী তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, সেটায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করছে।
এ সময় মাদ্রা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ নং যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম, শহীদ জিয়া স্মৃতি সংসদ মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. আজাদ খান, জেলা তাঁতীদলের সভাপতি জাকির হোসেন মোল্লা, ২২নং টুবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম খান (আকরাম), মাদারীপুর সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শওকত আলী মাতুব্বর, বিএনপি কর্মী তোফাজ্জল হোসেন চৌকিদার, যুবদল নেতা আরিফ বিশ্বাস, মজিবর মাতুব্বর, আজাদ চৌধুরী, ছাত্রদল নেতা কে এম জিহাদুর রহমানসহ ঝাউদী ইউনিয়ন বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

