শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছে সরকার : সংসদ সদস্য নুরুল আমিন

0
শিক্ষার উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিচ্ছে সরকার : সংসদ সদস্য নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিতে যাচ্ছে। আগামী বাজেটেও এই খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় মীরসরাই উপজেলার শিক্ষাখাতেও ব্যাপক উন্নয়ন সাধিত হবে। 

শনিবার মীরসরাইয়ে আয়োজিত অদম্য যুব সংঘের দশম বর্ষপূর্তি ও মাধ্যমিকের সেরা আইডল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীরসরাইয়ের সংসদ সদস্য বলেন, তরুণদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশকে এগিয়ে দিতে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন অদম্য যুব সংঘের পরিচালক কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক খালেদ হোসাইন জাহিন।

এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. রেজাউল করিম, মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম সরোয়ার, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাঈন উদ্দিন কোম্পানি, রাজনৈতিক ও শিক্ষানুরাগী শওকত আকবর সোহাগ, প্রকৌশলী একরামুল হক সেলিম।

চলতি বছর অদম্য সেরাদের সেরা আইডল অন্বেষণ প্রতিযোগিতায় মাধ্যমিকের আইডল নির্বাচিত হয়েছেন প্রত্যাশা বনিক। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন রাতুল করিম আলিফ ও প্রশ্মিতা দে প্রীতু। 

প্রধান অতিথি বিজয়ীদের হাতে চেক, শিক্ষা উপকরণ ও সম্মাননা তুলে দেন। পরে অদম্য যুব সংঘের ১০ম বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here