১ হাজার তম ওয়ানডে ম্যাচে শাহিন আফ্রিদিরা

0
১ হাজার তম ওয়ানডে ম্যাচে শাহিন আফ্রিদিরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শনিবার (৩০) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের মধ্যে দিয়ে রেকর্ডের পাশে নিজেদের নাম লেখালেন শাহিন আফ্রিদিরা। দেশের হয়ে ১ হাজার তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছেন তারা।

এই ঐতিহাসিক ম্যাচের টসের সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিকে একটি স্মারক হিসেবে ব্যাট উপহার দেন। ওই ব্যাটের ওপরে একটি বেইল এবং আরও তিনটি বেইল লাগানো ছিল, যা পাকিস্তানের ১০০০তম ওডিআই ম্যাচের প্রতীক।

পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি এই ঐতিহাসিক ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করাকে ‘একটি বড় অর্জন’ বলে অভিহিত করেছেন। তিনি ম্যাচটি জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর শাহীন বলেন, এটি পাকিস্তানের জন্য একটি বিশেষ উপলক্ষ। এটা আনন্দের বিষয়, যখন পাকিস্তানিরা ওয়ানডেতে প্রতিনিধিত্ব করে, তখন তা একটি বড় অর্জন। তাই আমি মনে করি, এটি পুরো দলের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং আমরা এটি উপভোগ করব ও জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

১৯৭৩ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ওয়ানডেতে খেলা ‘দ্য গ্রিন শার্টস’ এখন পর্যন্ত ৯৯৯টি ওডিআই ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা ৫২৭টিতে জিতেছে এবং ৪৪২টিতে হেরেছে। এর মধ্যে নয়টি ম্যাচ ‘ড্র’ এবং ২১টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে।

ওয়ানডেতে অভিষেকের পর থেকে পাকিস্তান এই ফরম্যাটে একাধিক যুগান্তকারী কীর্তি অর্জন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ১৯৯২ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ জয় এবং ২০১৭ সালের আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। ওই ম্যাচে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে পরাজিত করেছিল।

ঘরের মাঠে হোম সিরিজের উদ্বোধনী ম্যাচের মাধ্যমে পাকিস্তান অস্ট্রেলিয়া ও ভারতের পর তৃতীয় দল হিসেবে ১০০০ ওডিআই খেলার কৃতিত্ব অর্জন করবে। উল্লেখ্য, সর্বাধিক ১০৭৫টি একদিনের ম্যাচ খেলে ভারত তালিকার শীর্ষে রয়েছে। এরপর ১০১৯টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here