তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জির বাড়িতে সিআইডির হানা

0
তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জির বাড়িতে সিআইডির হানা

পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বাড়িতে হানা দিয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। শনিবার দুপুরে অভিষেকের ১৮৮ এ হরিশ মুখার্জি রোডের বাড়িতে যায় সিআইডির চার সদস্যের একটি টিম। সঙ্গে ছিলেন সিআইডির ভিডিওগ্রাফার। 

প্রায় দশ মিনিট ধরে তারা বাড়ির সামনে অপেক্ষা করেন। দরজায় নক করেন। পরে ভেতর থেকে এক কর্মী বাইরে এসে জানান, অভিষেক বা পরিবারের কোনো সদস্যই বাড়িতে নেই। যদিও পরে জানা যায় অভিষেক সে সময় বাড়িতে ছিলেন না। 

যদিও পরবর্তীতে কালীঘাটের বাড়িতে যায় সিআইডির ওই টিম। এরপর সিআইডির হাত থেকে সেই নোটিশ গ্রহণ করেন অভিষেক।

তবে সিআইডির তরফে কিছু বলা না হলেও জানা গেছে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের চিঠিতে সই-সংক্রান্ত বিতর্কের তদন্তেই অভিষেকের সঙ্গে কথা বলতে চান সিআইডির কর্মকর্তারা। আর সেই কারণেই আগামী ১ জুন (সোমবার) দুপুর ১২টায় সিআইডির সদর কার্যালয় ভবানী ভবনে তাকে ডাকা হয়েছে। 

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, আমি এখনো নোটিশ পড়িনি। আমি কেবলমাত্র নোটিশটা রিসিভ করেই আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। তবে নিশ্চিতভাবে আমি আইনি সহায়তা নেব, সেই অধিকার আমার আছে। তাদের পরামর্শ অনুযায়ী আমি পদক্ষেপ নেব। তা ছাড়া আমার লুকানোর কিছু নেই। বিগত দিনে আমাকে যখন ইডি, সিবিআই ডেকেছে আমি তাদের তদন্তে সহায়তা করেছি। আমি কোথাও পালিয়ে যাইনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here