গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন শরীফ (সদর এসি ল্যান্ড) এবং ফারদিন খান প্রিন্স অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন। শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ৬টি মামলা করে ৫ হাজার ১শ” টাকা জরিমানা করেছেন।
এছাড়া যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করার অভিযোগে রয়েল ট্রাভেলসকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান। পরে সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ওই নির্বাহী ম্যজিস্ট্রেটগণ। তারা স্থানীয় জনগণকে বাড়ির আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্চন্ন রাখার জন্য বলেন।

