হঠাৎ ব্রেক, বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর

0
হঠাৎ ব্রেক, বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে প্রাণ গেল যাত্রীর

মাদারীপুর জেলার শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের দরজা দিয়ে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের পরে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু সংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনে (ইঞ্জিন কভার) বসেছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক কষে। এসময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here