পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

পঞ্চগড়ে মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পঞ্চগড়ের নগরকুমারি হাটে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

জানা যায়, সড়কের উপর অবৈধ স্থাপনা থাকায় তা উচ্ছেদ করে মুনষ্টার হোটেল এন্ড রেষ্টুরেন্ট কে ৩০ হাজার টাকা জরিমানা, আলমগীর স্টোর কে ৩হাজার ও তইবুল চা স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রাস্তার উপর থেকে সরিয়ে ফেলার শর্ত আরোপ করে ভ্রাম্যমাণ আদালত। রাস্তার উপর বাস, সিএনজি, অটোরিকশা পার্কিং না করতেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা কারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুর রহমান জানান, রাস্তায় অবৈধ ভাবে স্থাপনা তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ রাস্তায় যত্রতত্র পার্কিং না করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here