চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করা হয়। আটক ওই যুবক দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ২০ মে বুধবার দুপুরে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা মেয়ের বাড়ি থেকে একাই নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইব্রাহিমপুর উত্তরপাড়ার যুবক তরিকুল তাকে সাহায্যের কথা বলে সঙ্গে নেন। পরে মেন্দের মাঠ এলাকার ইব্রাহিমপুর পার্কের পেছনে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল মীমাংসার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন বলেন, ঘটনার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আটক ওই যুককের বিরুদ্ধে মামলার প্রস্তুতি শেষে আদালতে পাঠানো হয়েছে।

