বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন

0
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন

শিক্ষাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৬ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিক এই ক্লাসরুমেরউদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ।

ডিজিটাল ক্লাসরুম উদ্বোধনের পর বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত “ইআরসিপি বিষয়ে দক্ষতা উন্নয়ন” শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের লক্ষ্যে একটি ইআরসিপি সিমুলেটর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম মোহসেন। সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. দেওয়ান সাইফুদ্দিন আহমেদ আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ও নিরাপদ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। এসময় তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নবীন চিকিৎসকদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির অনারারি সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবৃন্দ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও কর্মশালায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ, চিকিৎসক ও প্রশিক্ষণরত চিকিৎসকরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here