চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়লেন একজন

0
চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়লেন একজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তিন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়লেও যাচাই-বাছাই শেষে একজন বাদ পড়েছেন।

ক্যাটাগরি-১ এ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে ঢাকা বিভাগ থেকে আছেন সাঈদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)। ঢাকা বিভাগ থেকে জমা দেওয়া জসিমউদ্দিন খসরুর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি গোপালগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন।

সিলেট বিভাগে একমাত্র প্রার্থী আব্দুল কাইয়ুম চৌধুরী। চট্টগ্রাম বিভাগ থেকে লড়ছেন মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী ও ফেনীর শরীফুল ইসলাম (তপু)। খুলনা বিভাগে আছেন মো. শফিকুল আলম, শান্তনু ইসলাম (যশোর জেলা ক্রীড়া সংস্থা) ও মো. আব্দুস সালাম (চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা) । বরিশাল বিভাগ থেকে বৈধ হয়েছেন মো. মিজানুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থা থেকে মুনতাসির আলম চৌধুরী। রাজশাহী বিভাগে রয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগে মির্জা ফয়সাল আমিন (ঠাকুরগাও জেলা ক্রীড়া সংস্থা) ।

বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকেও একজনের বিপরীতে একজন মনোনয়ন দাখিল করেছেন। যাচাই-বাছাই পার করে যাওয়ায় এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন তারা।

নির্বাচিত হলেন- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত, ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন- সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে লড়বেন ১৮ কাউন্সিলর। তাদের মধ্যে অন্যতম হলেন- তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, মির্জা ইয়াসির আব্বাস এবং মোহাম্মদ আমজাদ হোসেনরা।

আগামী ২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here