ঠাকুরগাঁওয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

0
ঠাকুরগাঁওয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত হয়ে তারানুন (৫) নামে এক শিশু মারা গেছে। নিহত শিশু রাণীশংকৈল উপজেলার মরিচাগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইফতে খায়রুল ইসলাম।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ মে হামজনিত উপসর্গ নিয়ে শিশুটিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২২ মে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার ঢাকা থেকে পাওয়া পরীক্ষার রিপোর্টে তার শরীরে হাম শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডা. ইফতে খায়রুল ইসলাম জানান, এর আগেও শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও পরে আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর পরীক্ষায় হাম শনাক্ত হয়। তিনি বলেন, চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি এবং সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।

হাসপাতালের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১১০ জন বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here