রামিসার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের সদস্যরা। শুক্রবার (২২ মে) বিকালে জেলা প্রেসক্লাবের সামনে জেলা ভিবিডি এবং ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্ট ফোরাম (এনসিটিএফ)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সবার নৈতিক দায়িত্ব। শিশু নির্যাতন বন্ধে সম্মিলিত প্রতিবাদই অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করতে পারে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন জেলা ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের(এনসিটিএফ)-এর সভাপতি সাব্বির হোসেন, জেলা ভিবিডি’র সভাপতি মাহফুজুর রহমান, সদস্য শাহিদুর রহমান আকাশ, আয়েশা সিদ্দিকা, মোবারক হোসাইন, মোস্তফা জাভাল এবং এনসিটিএফ সদস্য ফ্লোরা, প্রত্যাশা, অনন্যা, মায়াসহ আরও অনেকে।

