পুঁজিবাজারে সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন বেড়েছে

0
পুঁজিবাজারে সূচকের সঙ্গে ডিএসইর লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মে) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
 
ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৬৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৬৯ ও ১৯৯৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

আগের দিন ডিএসইতে ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল। 

বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে।

এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৩টি কোম্পানির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- আরডি ফুড, এশিয়াটিক ল্যাব, মীর আকতার, বিডি থাই ফুড, বসুন্ধরা পেপার, টেকনো ড্রাগস, কেডিএস এক্সেসরিজ, সান লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল ও একমি লিমিটেড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭০০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার দর।

বৃহস্পতিবার সিএসইতে ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here