ফ্যাসিবাদের দালালদের নিয়ে এফডিসির কমিটি তীব্র প্রতিবাদের মুখে বিলুপ্ত

0
ফ্যাসিবাদের দালালদের নিয়ে এফডিসির কমিটি তীব্র প্রতিবাদের মুখে বিলুপ্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের প্রামাণ্যচিত্র নির্মাণের লক্ষ্যে এফডিসি চার সদস্য কমিটি গঠন করে। কমিটিতে তিনজনই ফ্যাসিবাদের দোসর হিসেবে চলচ্চিত্রাঙ্গণে পরিচিত হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় ফিল্মপাড়ায়।

অবশেষে জাতীয়তাবাদী এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ ও বাধার মুখে বাদ হলো ফ্যাসিবাদের দোসরদের নিয়ে গঠিত এই কমিটি।

এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হান্নান ও সাধারণ সম্পাদক জি এম সাঈদের নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতারা এমডি মাসুমা তানিকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ফ্যাসিবাদের দোসরদের দিয়ে গঠিত কমিটি বিলুপ্ত করে দেন।

হান্নান মজুমদার ও জি এম সাঈদ জানান, এফডিসিতে আমরা ফ্যাসিবাদকে কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে দিবো না। ভবিষ্যতে যেকোনো ধরনের ফ্যাসিবাদকে কঠোর হস্তে দমন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here