পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই পাইলট

0
পাকিস্তানে যুদ্ধবিমান বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই পাইলট

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন দুই পাইলট। বুধবার (২০ মে) টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মিয়ানওয়ালি জেলায় নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অনলাইনে প্রচারিত ভিডিওতে বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে যুদ্ধবিমানটি দেখা যায়। এরপর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে থাকার সময় পাইলটদের প্যারাসুটে করে নিচে নামতে দেখা গেছে। আহত পাইলটদের বাঁচাতে জরুরি উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাস্থলে ছুটে যেতে দেখা গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here