কক্সবাজারে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

0
কক্সবাজারে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আ ম ফারুক জানান, বুধবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাঈন উদ্দিনকে (৩২) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাঈন উদ্দিন হ্নীলা ইউনিয়নের আলী আকবর বলী পাড়ার মকবুল আহাম্মদের ছেলে। 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এদিকে, উখিয়া কুতুপালং ক্যাম্প এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামি গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে মাদক  মামলার ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি মো. নুর কবিরকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মো. নুর কবির (২২) কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. হোসেনের ছেলে। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here