গোপালগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

0
গোপালগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনালীস্বপ্ন একাডেমিতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে সোনালীস্বপ্ন একাডেমি চত্বরে জাতীয় সংগীতের মাধ্যম এ ফল উৎসবের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে মৌসুমি ফল তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নাজমুল ইসলাম। 

এ সময় শিক্ষক ও অভিভাবগণ উপস্থিত ছিলেন। মৌসুমি ফলের মধ্যে ছিল- আম, লিচু ও জামরুল। 

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম মৌসুমি ফলের গুণাগুণ তুলে ধরে বলেন, মৌসুমি ফল আমাদের শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু আমরা বিদেশি ফলের ওপর নির্ভর করে থাকি। সকলের উচিত আমাদের দেশীয় মৌসুমি ফল খাওয়া। 

এ সময় আগামীতেও ফল উৎসবের আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here