জয়পুরহাটে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

0
জয়পুরহাটে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাকিব হোসেন বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, অষ্টম তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here