ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আওতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি দীর্ঘদিন পর উপজেলায় গঠন করা হলো।
কমিটির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সরকারি এসএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দুধ মিয়া মাস্টার ও সাধারণ সম্পাদক সমাজসেবক, ব্যবসায়ী ও সংগঠক এ কে এম মোশাররফ হোসেন রিপন।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুন স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (১৯ মে) এ তথ্য প্রকাশ করা হয়।
এ ছাড়া ৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহসভাপতি মো. মোবারক হোসেন নাছিম ও লক্ষ্মী রানি মাস্টার, সদস্য ড. অহিদুজ্জামান, আব্দুল মতিন মাস্টার, শাহাজাহান মাস্টার, সাবেক প্রধান শিক্ষক ফেরদৌসী লাকী এবং নারী উদ্যোক্তা মুন্নি বেগম।
কমিটির মেয়াদকাল থাকবে তিন বছর। কমিটির কর্মপরিধি থাকবে বাঞ্ছারামপুর উপজেলা।
নবগঠিত কমিটির সভাপতি দুধ মিয়া মাস্টার এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রিপন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা সবাইকে নিয়ে শিগগিরই মাঠে নামব। আমরা দন্তহীন বাঘ হয়ে থাকতে চাই না।

