বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের আয়োজনে ‘সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব কীটনাশক ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বারির কীটতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করা হয়।
কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারির পরিচালক ড. রেশমা সুলতানা, এপিডি ড. মো. আশরাফুল আলম এবং বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো. সালেহ আহমেদ।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কোহিনূর বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কফিল উদ্দিন।
এ সময় দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেস্টিসাইড কোম্পানির প্রতিনিধি এবং বারির বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানীরা অংশ নেন।

