সুইজারল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান আটক

0
সুইজারল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে ইউপি চেয়ারম্যান আটক

চিকিৎসার জন্য সুইজারল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া। তবে বিদেশে যাওয়ার আগেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে চেক প্রতারণা মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চেক ডিজঅনার বা এনআই অ্যাক্টের দুটি মামলায় আদালত লিটন মিয়াকে পৃথকভাবে এক বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে দুই মামলায় মোট ১১ লাখ টাকা জরিমানাও করা হয়। আদালতের দেওয়া সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার কারণে চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে সোমবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান লিটন মিয়া। ইমিগ্রেশন কার্যক্রমের সময় পুলিশ তাকে আটক করে।

লিটন মিয়ার বড় ভাই এরশাদুল হক বলেন, চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ তাকে আটক করে।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুর রহিম বলেন, চেক ডিজঅনার সংক্রান্ত দুটি মামলার পরোয়ানার ভিত্তিতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউপি চেয়ারম্যান লিটন মিয়াকে আটক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here