মালয়েশিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের জয়

0
মালয়েশিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের জয়

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’ ও জিওম্যাটিকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টুডেন্ট স্টাফদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল (ফুটসাল) ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাংবাদিকরা ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছেন।

রবিবার (১৭ মে) রাতে বুকিত বিনতাং এর লালাপোর্ট শপিং মলের ইনডোর স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়।

টানটান উত্তেজনাপূর্ণ এ ম্যাচ দেখতে আসেন কমিউনিটির বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা। খেলার প্রথমার্ধেই এক শূন্য গোলে এগিয়ে যায় কমিউনিটি প্রেসক্লাব। দ্বীতিয়ার্ধ্বে আরো তিন গোল করলে চার-শূন্য গোলের বড় ব্যবধানে জয় পায় তারা। 

দলের পক্ষে সর্বোচ্চ দুই গোল করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু। এ সময় কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সভাপতি রফিক আহমদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here