নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৪, পিকআপে আগুন

0
নলছিটিতে লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কায় আহত ৪, পিকআপে আগুন

ঝালকাঠির নলছিটির দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় লাশ বহনের খাটিয়ায় বেপরোয়া পিকআপের ধাক্কায় ৪ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দাফনের জন্য মরদেহ খাটিয়ায় করে নেওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ খাটিয়া ও বহনকারীদের সজোরে ধাক্কা দেয়। এতে লাশ মাটিতে পড়ে যায় এবং চারজন আহত হন। পরে আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকআপটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে নলছিটি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

আহতরা হলেন— মৃত ব্যক্তির ছেলে মো. ওলি, শ্যালক নাছির, ভাগ্নে মো. রেজা ও মেয়ের ঘরের এক নাতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here