বাংলাদেশে বিওয়াইডির ৩ নতুন মডেল, ইলেকট্রিক গাড়িতে নতুন মাত্রা

0
বাংলাদেশে বিওয়াইডির ৩ নতুন মডেল, ইলেকট্রিক গাড়িতে নতুন মাত্রা

বাংলাদেশে নিউ এনার্জি মোবিলিটিতে নতুন মাত্রা যোগ করল বিশ্বের শীর্ষস্থানীয় এনইভি নির্মাতা বিওয়াইডি। একসাথে তিনটি নতুন মডেল সিল ৫, সিল ৬ ও সিলায়ন ৬ এডব্লিউডি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

রবিবার সন্ধ্যায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গাড়িগুলো উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন কেৎসু ঝ্যাং, হাফিজুর রহমান খান, আমিদ সাকিফ খান, চার্লস রেন, ইমতিয়াজ নওশেরসহ সংশ্লিষ্টরা।

নতুন সিল ৫ একটি প্লাগ ইন হাইব্রিড সেডান, যা সর্বোচ্চ ১০০০ কিলোমিটার পর্যন্ত কমবাইন্ড রেঞ্জ দিতে সক্ষম। এতে ডিএম আই প্রযুক্তি, ব্লেড ব্যাটারি, এডিএএস, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ও ৬টি এয়ারব্যাগসহ আধুনিক সব সুবিধা রয়েছে।

অন্যদিকে সম্পূর্ণ ইলেকট্রিক সেডান সিল ৬ একবার চার্জে সর্বোচ্চ ৪১০ কিলোমিটার চলতে পারে। এতে ডিসি ফাস্ট চার্জিং, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, এডিএএসসহ স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে।

প্রিমিয়াম এসইউভি সিলায়ন ৬ এডব্লিউডি অল হুইল ড্রাইভ প্রযুক্তিসহ প্লাগ ইন হাইব্রিড সুবিধা নিয়ে এসেছে। এটি সর্বোচ্চ ১২৮ কিলোমিটার ইলেকট্রিক রেঞ্জ দিতে পারে এবং এতে প্যানোরামিক সানরুফ, ৭টি এয়ারব্যাগ ও উন্নত নিরাপত্তা প্রযুক্তি রয়েছে।

অনুষ্ঠানে ৬০টি প্রি অর্ডারকৃত গাড়ি হস্তান্তর করা হয়। বিওয়াইডি জানিয়েছে, এই উদ্যোগ দেশের স্মার্ট ও টেকসই পরিবহন ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে।

মূল্যের দিক থেকে সিল ৫ এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার টাকা, সিল ৬ এর দাম ৪৮ লাখ ৯০ হাজার টাকা এবং সিলায়ন ৬ এডব্লিউডি পাওয়া যাবে ৭১ লাখ ৯০ হাজার টাকায়।

সব মডেলেই ব্লেড ব্যাটারি প্রযুক্তি ও ওয়ারেন্টি সুবিধা থাকায় দেশের ক্রমবর্ধমান ইলেকট্রিক গাড়ির বাজারে এটি নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here