মৌসুম শেষে কারভাহালকে ছেড়ে দিচ্ছে রিয়াল

0
মৌসুম শেষে কারভাহালকে ছেড়ে দিচ্ছে রিয়াল

চলতি মৌসুমের শেষে স্প্যানিশ তারকা অধিনায়ক দানি কারভাহালের ক্লাব ছাড়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ।

সোমবার(১৮ মে) ক্লাবটি জানিয়েছে, ২০০২ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কারভাহাল ১৩টি মৌসুম ধরে মাদ্রিদের প্রথম দলের প্রতিনিধিত্ব করেছেন এবং ছয়টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে ক্লাবের অন্যতম সফল বিজয়ীদের একজন। কারভাহাল আমাদের দলের হয়ে ৪৫০টি ম্যাচ খেলেছেন এবং ১৪টি গোল করেছেন।

তিনি ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি লা লিগা শিরোপা, দুটি কোপা দেল রে শিরোপা এবং চারটি স্প্যানিশ সুপার কাপও জিতেছেন। ব্যক্তিগতভাবে কারভাহাল ফিফপ্রো ২০২৪ ওয়ার্ল্ড একাদশে অন্তর্ভুক্ত হয়েছিলেন এবং ওই বছরে ‘দ্য বেস্ট ফিফা মেনস ওয়ার্ল্ড একাদশ’ পুরস্কার জিতেছিলেন। এছাড়া একই বছরে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন, ওই ম্যাচে তিনি একটি গোল করেছিলেন।

অন্যদিকে স্পেন জাতীয় দলের হয়ে তিনি ৫১টি ম্যাচ খেলেছেন এবং ২০২৪ সালে ইউরো ও ২০২৩ সালে নেশন্স লীগ জিতেছেন।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছেন, দানি কারভাহাল একজন কিংবদন্তি এবং রিয়াল মাদ্রিদ ও এর একাডেমির প্রতীক। আমাদের প্রিয় ও স্মরণীয় আলফ্রেদো দি স্তেফানোর পাশে সিউদাদ রিয়াল মাদ্রিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের সেই ছবিটি সকল মাদ্রিদিস্তার হৃদয়ে এবং আমাদের ক্লাবের ইতিহাসে চিরকাল থেকে যাবে। কারভাহাল সবসময় রিয়াল মাদ্রিদের মূল্যবোধের মূর্ত প্রতীক হয়ে থেকেছেন। এই ক্লাবটিই তার ঘর এবং চিরকাল তাই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here