বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিস ডি লিট

0
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিস ডি লিট

পিঠের ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস দল থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মাথিস ডি লিট। ইনজুরির মাত্রা এতটাই গুরুতর যে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। আগামী মৌসুমের আগ পর্যন্ত তিনি আর মাঠে নামতে পারছেন না। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন ডি লিট, যেখানে তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাম্বস-আপ দেখাতে দেখা যায়। ছবির সঙ্গে তিনি লিখেছেন, “ছয় মাস ধরে চিকিৎসা নেওয়া এবং মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করার পর, শেষ পর্যন্ত অস্ত্রোপচারই একমাত্র বিকল্প ছিল। গত ছয় মাস আমি দলকে সাহায্য করতে পারিনি, এটা নিয়ে আমি হতাশ। আর অবশ্যই বিশ্বকাপ মিস করাটা খুব কষ্টের। তবে আমি আবার সমর্থকদের সামনে ফিরতে এবং পুরোপুরি সুস্থ অনুভব করতে সর্বোচ্চ চেষ্টা করার অপেক্ষায় আছি।”

২৬ বছর বয়সী মাথিস ডি লিট মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন। তবে পরে সেটি দ্রুতই দুঃস্বপ্নের মৌসুমে পরিণত হয়। নভেম্বরের শেষ দিকে ক্রিস্টাল প্যালেসের এর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের পর থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন।

গত মাসে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে ডি লিট এককভাবে অনুশীলনে ফিরেছিলেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত করেছে যে তিনি যে ধরনের অস্ত্রোপচার করিয়েছেন তার ফলে মৌসুম এবং বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here