নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার : রিজভী

0
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে সরকার : রিজভী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে— বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার রাজধানীর নয়াপল্টনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জানাজার পূর্বে, জাতির জন্য মিজানুর রহমান সিনহার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

রিজভী আহমেদ বলেন, একের পর এক জনকল্যাণমুখী কর্মসূচি নিচ্ছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন তিনি। এমন সময় মিজানুর রহমানের মত উদ্যোক্তার বড় প্রয়োজন ছিলো।

পরে, মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে মুন্সীগঞ্জে সবশেষ জানাজার পর দাফন হবে নিজ বাড়ি কলমা’র পারিবারিক কবরস্থানে।

এর আগে, রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here