চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নদীতে মিলল বাংলাদেশী যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নদীতে মিলল বাংলাদেশী যুবকের মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীর চর থেকে শওকত আলী নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নৌ-পুলিশ ও শিবগঞ্জ থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

মৃত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মৃত মো. মিজানের ছেলে। তিনি গত ১০ মে থেকে নিখোঁজ ছিলেন।

নৌ পুলিশের গোদাগাড়ী ইউনিটের ওসি জীবন রায় জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ভাসতে ভাসতে পদ্মার চরে আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে গুলির চিহ্ন নেই।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, শওকত নিখোঁজ ছিলেন এবং তিনি সীমান্তে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, হাকিমপুর সীমান্তে পদ্মার চরে দুই দেশের সীমানার শূন্যরেখা (জিরো লাইন)। মরদেহটি ভারতীয় অংশে ছিল বলে জানা গেছে, পরে স্বজনরা বাংলাদেশে নিয়ে আসে। তিনি আরও জানান, শওকতসহ কয়েকজন ১০ মে রাতে ভারতে যান। অন্যরা ফিরলেও শওকত নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here