জন আব্রাহামকে পরবর্তী জেমস বন্ড হিসেবে চান পরিচালক

0
জন আব্রাহামকে পরবর্তী জেমস বন্ড হিসেবে চান পরিচালক

সম্প্রীতি ব্রিটিশ সিক্রেট সার্ভিসের জেমস বন্ড চরিত্রে কে আসছেন, তা নিয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে একটি বার্তা দেওয়া হয়েছিল। অ্যামাজন এমজিএম স্টুডিও এক বিবৃতিতে জানায়, এই ব্লকবাস্টার সিনেমার পরবর্তী কিস্তি শুরু করতে নির্মাতারা অডিশন শুরু করেছেন।

এক্ষেত্রে তবে কেবল জেমস বন্ড নয়, সহশিল্পী খোঁজার কাজও শুরু করে দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। ড্যানিয়েল ক্রেগকে সর্বশেষ ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ ছবিতে আইকনিক জেমস বন্ড হিসেবে দেখা গিয়েছিল। ভ্যারাইটি-র তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহ ধরে পরবর্তী বন্ডের জন্য অডিশন প্রক্রিয়া শুরু করেছে প্রযোজকরা।স্টুডিওটিতে ফ্রাঞ্চাইজির পরবর্তী ০০৭ খুঁজে বের করতে সাহায্য করার জন্য কাস্টিং-এর অসাধারণ বিশেষজ্ঞ নিনা গোল্ডকে নিয়োগ দিয়েছে। যার কাজের তালিকায় ‘গেম অফ থ্রোনস’, ‘দ্য ক্রাউন’ এবং ‘স্টার ওয়ার্স’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এর মাধ্যমে তারা শুরু থেকেই সেরা প্রার্থী খুঁজে বের করার দৃঢ় সংকল্পের ইঙ্গিত দিচ্ছে।

এমন খবরের ছবিটির পরিচালক শেখর কাপুর এই ভূমিকার জন্য তার পছন্দের প্রার্থী হিসেবে ভারতের অ্যাকশন তারকা জন আব্রাহামকে ভোট দিয়েছেন। তিনি এক্সে পোস্ট লেখেন, পরবর্তী বন্ডের সন্ধান যখন জমে উঠেছে, তখন ড্যানিয়েল ক্রেগের পর পরবর্তী জেমস বন্ড হিসেবে আমার ভোট থাকবে জন আব্রাহামের পক্ষে। তার মধ্যে সেই শান্ত, ‘শেকেন, নট স্টিয়ার্ড’ ব্যক্তিত্ব রয়েছে এবং তিনি অবশ্যই বন্ড চার্মসহ একজন ভালো অভিনেতা।

প্রযোজকরা তার ছবি ‘এলিজাবেথ’-এ ড্যানিয়েল ক্রেগকে দেখার পর জেমস বন্ড হিসেবে তাকে বেছে নেওয়া হয়েছিল বলেও পোস্টে উল্লেখ করেন শেখর কাপুর।

এদিকে শেখর কাপুরের মন্তব্যের পর তাকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন জন আব্রাহাম। তিনি এক্সে দেওয়ার পোস্টে বলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কথা ও উৎসাহে আমি সত্যিই অভিভূত। এমন একজনের কাছ থেকে এই প্রশংসা, যিনি শুধু গল্প বলার ধারাকেই নতুনভাবে সংজ্ঞায়িত করেননি, বরং বিশ্ব ড্যানিয়েল ক্রেগের মধ্যে বন্ডকে চেনার আগেই তাকে চিনে ফেলার সহজাত প্রবৃত্তিও যার ছিল। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর বন্ডের কথা বলতে গেলে, আমি আনন্দের সঙ্গেই আমার মার্টিনির অর্ডার অনুশীলন করা শুরু করে দেব। শেকেন, নট স্টিয়ার্ড।

বন্ড চলচ্চিত্রগুলোতে ড্যানিয়েল ক্রেগের বলা সবচেয়ে স্মরণীয় সংলাপগুলোর মধ্যে ‘শেকেন, নট স্টিয়ার্ড’ অন্যতম। বর্তমানে ভারতীয় সুপারস্টার জন আব্রাহাম ‘ফোর্স ৩’ এবং রোহিত শেঠির পরিচালনায় মুম্বাই পুলিশ অফিসার ও সাবেক পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার বায়োপিক নিয়ে ব্যস্ত আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here